মহেন্দ্র সিং ধোনিকে ভাবা হয় সর্বকালের সেরা অধিনায়কদের একজন। তার নেতৃত্বের সবচেয়ে প্রশংসিত দিক হলো ঠাণ্ডা মাথায় পরিকল্পনা করতে পারা।
মহেন্দ্র সিং ধোনি
মহেন্দ্র সিং ধোনি কি আইপিএলের শেষ ম্যাচ খেলে নিলেন? লাখ টাকার প্রশ্ন। আর উত্তর? এই প্রসঙ্গ আসলেই ক্রিকেট মহলে বিরাট জল্পনা চলে। বিরাট কোহলির আরসিবির ঘরের মাঠে সিএসকে গ্রুপ পর্বের শেষ ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে বিদায় নিয়েছে।
চেন্নাই সুপার কিংসের জার্সিতে অধিনায়ক হিসেবে নিজের ২০০ তম ম্যাচ। মহেন্দ্র সিং ধোনি চেষ্টা করেছিলেন ম্যাচটি জয়ে রাঙানোর। কিন্তু পারলেন না। শেষ বলে ধোনির ব্যাট থেকে একটি ছক্কা পেলেই ম্যাচটা জিতে যায় চেন্নাই।